গত কাল সরকারি তিতুমির কলেজের ছাত্ররা তাদের কলেজ কে বিশ্ববিদ্যালয় দাবি করে মহাখালি এলাকায় অবস্থান নিয়ে যাত্রীবাহী ট্রেন আটকে রাখে চার ঘন্টা।ফলে ঢাকার সাথে গোটা দেশ ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।এতে যাত্রীরা অবর্ননীয় দুর্ভোগে পড়েন।

শুধু তাই না তারা ট্রেনে পাথর ছুড়ে।এতে বহু যাত্রী আহত হয়।অনেক গুলা জানালার কাঁচ ভেংগে যায়।এদের এই উশৃঙ্খলতায় গোটা জাতি স্তম্ভিত।অথচ মাত্র চার মাস আগেই কিনা এরা রাজপথে রক্ত ঝরিয়ে ফ্যাসিস্ট শাসক কে বিদায় করেছে। এদের আজ এই মানসিকতা কেন হয়ে গেল যে আমি কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট চাই। আমি পরীক্ষা না দিয়ে জিপিএ ৫ চাই।

আমি দৈনিক ভিত্তিতে চাকুরিতে যোগদান করে চাকুরীর স্থায়ীকরণ চাই। আমি আমার বেতন কত হবে সেটা জেনে চাকুরীতে যোগদান করে এখন বেতন বৃদ্ধি চাই। কিন্তু আমি নিজ প্রচেষ্টায় আমার যোগ্যতায় কোন পরিবর্তন আনতে চাই না।

ছাত্রদের ছোড়া ঢিল এ আহত হয়েছে শিশু। যারা নতুন দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে জাতি কে তারা তুচ্ছ একটা দাবি নিয়ে এমন তুলকালাম কান্ড বাধাবে এ যেন কল্পনাতীত ব্যাপার।

এদের শুভ বুদ্ধির উদয় হোক।এদের এসব উচ্ছৃংখলতা কে এভাবে বরদাশত করা যায়না।সিসি টিভির ফুটেজ দেখে দেখে এদের আইনের আওতায় আনা হোক।চিকিৎসক এবং ফ্রিল্যান্স কলামিস্ট।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}