গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন নজরুল ইসলাম নজির। তিনি অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।

২০ নভেম্বর বুধবার বরিশাল ইউনিয়নের ১১ জন ইউপি সদস্যদের মধ্যে ৯ জন স্বাক্ষরিত রেজুলেশনের মাধ্যমে নজরুল ইসলাম নজির কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার দিয়েছেন অত্র ইউনিয়নের নির্বাচিত সদস্যরা।
নজরুল ইসলাম নজির দীর্ঘদিন ২ নং প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।।

উল্লেখ্য গত ৫ আগষ্টের পর বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম দীর্ঘ দিন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় অত্র ইউনিয়নের সকল সেবা থেকে নাগরিকরা বঞ্চিত ছিলেন। পরিষদের নাগরিক সেবা গতিশীল করতে সকল ইউপি সদস্যরা একত্রিত হয়ে রেজুলেশনের মাধ্যমে নজরুল ইসলাম নজির কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল ইউনিয়নের সচিব মিজানুর রহমান আকন্দ বলেন দীর্ঘ দিন চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারনে নির্বাচিত সদস্যরা যাকে চাইবেন সেই সদস্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}