চাঁদপুরের কচুয়ায় কাদলা ঠাকুর বাড়ি সংলগ্ন সার্বজনীন শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা মন্দিরের কলাপসিবল গেইটের তালা ও ভিতরের দরজার তালা ভেঙে দান বাক্স থেকে নগদ অর্থ, পিতলের থালা ,তাগাড়ি , গামলা , ঝুড়ি, কাঁশি,ঘন্টা,প্রদীপ ও পূজার প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়।নগদ টাকা ও লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
শ্রী শ্রী সার্বজনীন গৌর নিতাই মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার রায় জানান, বুধবার রাত ৮ টার সময় মন্দির তালাবন্ধ করে বাড়িতে যাই।বৃহস্পতিবার ভোরে মন্দিরের এসে দেখতে পাই গেইটের তালা ভাঙ্গা।
ইউপি চেয়ারম্যান (প্যানেল) মোশাররফ হোসেন জানান, মন্দিরে চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে ইউপি সদস্য মিজানুর রহমানকে পাঠিয়েছি । চুরির ঘটনায় যে বা যাহারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হালিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মন্দিরে চুরির ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চুরিকৃত টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
ছবি: কাদলা সার্বজনীন শ্রী শ্রী গৌর নিতাই মন্দির।