কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু, কিশোর ও নারীসহ ৬জনকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এক নারী।

২২ নভেম্বর শুক্রবার কুলিয়ারচর থানায় অভিযোগটি দাখিল করেন উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী মোছা. সাহেরা খাতুন (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ছোট ছোট ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত মো. আলম মিয়ার স্ত্রী মোছা. পারভীন বেগম (৫৫), ছেলে সোহেল মিয়া (৩৫) ও মো. নাঈম (২৫), মেয়ে মোছা. সুরমা বেগম (৩০), সোহেল মিয়ার স্ত্রী মোছা. তানিয়া বেগম (৩০) দেশীয় অস্ত্রাদি নিয়ে অভিযোগকারী মোছা. সাহেরা খাতুনের বাড়িতে এসে তার ছেলে মো. সোহাগ মিয়া (২৬), মো. শফিকুল ইসলাম (১২) ও মেয়ে মোছা. রিখা মনি (১৬), একই বাড়ির শাহ আলমের স্ত্রী তাসলিমা আক্তার (২২) ও মৃত আমজাদ আলীর ছেলে মো. মিন্টু মিয়া (৩০) দের উপর হামলা করে তাদের মারধর করে এবং রিখা মনিকে বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি ঘটায়। এসময় অভিযোগকারীকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের মধ্যে মো. সোহাগ মিয়া, মো. শফিকুল ইসলাম, মোছা. রিখা মনি ও মিন্টু মিয়াকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। বাকি দুইজন এলাকায় প্রাথমিক চিকিৎসা নেন।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা রুজু হয়নি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}