গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল র‌্যালি, আলোচনা সভা ও কেক কাঁটা। শনিবার (২৩ নভেম্বর) প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে, প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার সভাপতি ফরমান আলীর সভাপতিত্বে ও ইঞ্জিঃ ফজলে রাব্বি’র সঞ্চালনায় এক আলোচনা সভা শহরের পাপলিক লাইব্রেরী ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিঃ বাংলাদেশ (আইডিইবি) গাইবান্ধা এর সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন ও প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা। শেষে, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান সংস্থাটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটেন।

এর আগে দিবসটি পালনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাপলিক লাইব্রেরী ক্লাব চত্বরে এসে শেষ হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}