যশোরের শার্শায় জামায়াতে ইসলামি ওলামা বিভাগের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে নাভারন দারুল আমান ট্রাস্ট্রে এ ওলামা সম্মেলন অনু্ষ্ঠিত হয়। শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহি পরিষদের সদস্য মোবারক হোসাইন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এ সময় জামায়াতের যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি  জাহাঙ্গীর আলম, শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নূর মোহাম্মদ জিহাদী, শার্শা উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু ইয়াহিয়া সহ উপজেলা থেকে আগে ওলামা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}