কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবীতে গাইবান্ধায় আমরণ অনশন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপদেষ্টা মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল, প্রচার সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৩৭ দিন থেকে আমাদের আন্দোলন চলমান আছে। আজ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা কর্মবিরতি দিয়ে অনশন কর্মসূচি পালন করছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}