ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন কবলিত দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

আজ সোমবার সকালে সদরপুর উপজেলার চরমানাইর ভাঙন কবলিত এলাকা ও দুপুরে আকোটেরচর এলাকা পরিদর্শন করেন তারা ।পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা আজ সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদীতে ভাঙনকবলিত দুটি এলাকা পরিদর্শন করেছি। ভাঙন কবলিত এসব এলাকার মানুষ খুব খারাপ অবস্থায রয়েছে। এইসব এলাকা ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি পানি সম্পদ মন্ত্রণালয়কে। আশা করছি তারা দ্রæত ভাঙন রোধে তারা ব্যবস্থা গ্রহণ করবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, ফরিদপুর জেলা জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, ফরিদপুর পশ্চিম অঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোতালেব সহ অন্যান্যরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}