ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে। সোমবার রাতে আহত দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহতরা হলেন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঁটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।বিজিবি৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার জানান, দুপুরের দিকে দু,দেশের পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি অবহিত করে প্রতিবাদ জানানো হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারেও বিএসএফকে বিজিবি’র পক্ষ থেকে জোরালো ভাবে জানানো হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}