সাংবাদিকরা সমাজের তৃতীয় চোখ উল্লেখ করে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা রিজিয়নের জি.টু.আই মেজর মিয়াম সাইফুল ইসলাম বলেছেন , প্রকৃত মূলধারার সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন তুলে ধরে সুন্দর সমাজ বিনির্মানে সহায়ক ভূমিকা পালন করছে।
সকালে গুইমারা উপজেলায় অবস্থিত পার্বত্যাঞ্চল প্রেসক্লাব পরিদর্শনে এসে ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সাংবাদিকদের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পার্বত্যাঞ্চল প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, সহ-সভাপতি মোবারক হোসেন ও নিজাম উদ্দিনসহ আরো অনেকে। মতবিনিময় সভায় পার্বত্যাঞ্চল প্রেসক্লাবের বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}