বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোতী সংতঠনের উদ্যোগে জনসভার আয়োজনে করা হয়েছে।
শুক্রবার (২৯নভেম্বর) বুধন্তী ইউনিয়নের খেলার মাঠে অনুষ্ঠিত। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিগত ১৬/১৭ বছর আমরা যেখানে কর্মসূচী দিয়ে এই বুধন্তী ইউনিয়নের নেতাকর্মীরা সকল পরিস্হিতি মোকাবেলা করে তারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বিগত ১৬ বছরের স্বৈরাচার আওয়ামী লীগ দেশ শাসন করেছে ঠিকই, কিন্তু তাদের পাশে গুটি কয়েক সুবিধাবাদী লোক ছাড়া কেউ ছিলনা। বাংলাদেশে ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগের নেত্রী পালাইছে, সে সাথে তাদের তিনশত এমপি পালাইয়াছে। আমরা দাবী জানাচ্ছি, দ্রুত সময়ে মর্ধ্যে সংস্কার করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।
প্রধান অতিথি আরোও বলেন, মামলায় যারা সঠিক আসামী তাদের নাম দিবেন। আমি প্রশাসনকে বলতে চাই কোন মিথ্যা মামলা দিয়ে জনগণকে বিএনপির মুখোমুখি দাঁড় করাবেন না। বিএনপি জনগণের দল। মানুষের ভালবাসার দল। অনেক অপশক্তি ষড়যন্ত্র করছে বিএনপির অবস্থানকে নষ্ট করা জন্য।বিজয়নগর বুধন্তী ইউনিয়নের বিএনপির সভাপতি মাহবুবুর আলম সর্দার-এর সভাপতিত্বেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা আলী আজম, জেলা বিএনপি নেতা এডভোকেট তারিকুল ইসলাম রুমা, জেলা বিএনপি নেতা জহিরুল ইসলাম লিটন, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির আহমেদ, সাধারণ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি জসিম উদ্দিন, রাশেদুল হক, রাশেদ কবীর আখন্দ, পৌর যুবদলের সভাপতি এডভোকেট মাসুদুল হক পিপি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাফা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজুল্লাহ, জেলা যুবদল নেতা সাঈদ সানী, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন খোকন, ইঞ্জিনিয়ার মনির হোসেন, বুধন্তী ইউনিয়নের কৃষক দলের সভাপতি আবদুল হামিদ, ফারুক মিয়া, বুধন্তী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সজিব,৪৫১ জন আসামী বিজনয়নগর উপজেলা বিএনপির আহবায়ক মো. জমির হোসেন, সদস্য সচিব এডভোকেট ইমাম হোসেন।