জামালপুর শহরের সর্দারপাড়াস্থ বেসরকারি হাসপাতাল এম এ রশিদে ভাংচুর ঘটনায় সংবাদ সম্মেলন হয়েছে।

গতকাল শুক্রবার দুপরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।এতে বক্তব্য দেন,এম এ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা.মিজানুর রহমান,জামালপুর বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারন অর রশিদ ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পী প্রমুখ।

তারা অভিযোগ করে বলেন,হাসপাতাল বন্ধ করতে একদল দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে হাপাতাল মেইন ফটকের দরজা,জানালাসহ আসবাবপত্র ভাংচুর করে দশ লক্ষ টাকার ক্ষতি সাধন করে তারা।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অতিসত্তর আইনের আওতায় না আনলে জামালপুর জেলায় সব ধরনের বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয়ার ঘোষনা দেন।

জামালপুর সদর থানার ওসি ফয়সল মো.আতিক বলেন,এ ব্যাপারে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা
হয়েছে।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}