গতকাল বেলা ১২ টায় বটিয়াঘাটা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নবাগত আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক সোহেল রানার সভাপতিত্বে ও সদস্য সচীব আল আমিন গোলদারের সঞ্চালনায় উপস্হিত ছিলেন সাবেক সভাপতি কবির আহমেদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক রতন সাহা,বিপ্রদাস রায়,অমলেন্দু বিশ্বাস,কামরুল ইসলাম,আঃরব, ইমরান হোসেন সুমন, সোহোরাব মুন্সি,তরিকুল ইসলাম, বাকের হোসেন ,ইমরান হোসেন, আসাদুজ্জামান উজ্জ্বল,আলমগীর হোসেন,সাহাবুদ্দিন দোলোন,মোহাব্বত আলী খান,রেজাউল করিম,রুবেল গোলদার,শাওন বিশ্বাস, অরুপ জদ্দার,রাসেল সেখ,বিপ্লব হোসেন,নিত্যানন্দ মহলদার,প্রমুখ। সভায় প্রেসক্লাবের শোভা বর্ধনের জন্য বিভিন্ন সরঞ্জামাদী ক্রয়,কিছু অ নিয়মিত সদস্য ছাটাই,কিছু নতুন সদস্য নিয়োগ, বাৎসরিক বনভোজন সহ বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গৃহিত হয়।

এবং বটিয়াঘাটা প্রেসক্লাবের সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম কে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের খুলনা জেলার সভাপতি করায় বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}