দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) যৌথ আয়োজনে বাকৃবিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনার থেকে জানা যায়, জার্মানিতে চারশ’র বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজারের অধিক বিষয়ে স্কলারশিপের সুযোগ প্রদান করা হয়।

বাকৃবির এডিশনাল রেজিস্টার নাজমুল হাসান স্বপন এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান সেমিনারটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে
ছিলেন। এসময় ডাড এর পক্ষ থেকে মাহমুদুল হাসান সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও বাকৃবির স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিসহ শতাধিক শিক্ষার্থী ওই সেমিনারে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, জার্মানিতে এগ্রিকালচার থেকে অনেক সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়েই জার্নামিতে যায়।

নাজমুল হাসান স্বপন বলেন, জার্মানিতে খরচ এতো বেশি না । বাকৃবি শিক্ষার্থীরা যারা জার্মানিতে পড়তে গিয়েছে তারা সকলেই খুবই সম্মানের সাথে ডিগ্রী কমপ্লিট করে দেশে কিংবা অন্যান্য দেশে কাজ করে যাচ্ছে। জার্মানি ভাষা শিক্ষার জন্য সরকার থেকেই জার্মান ভাষা শিক্ষা দেওয়া হয়। এক ভিসাতেই প্রায় ৩২টি দেশে ভ্রমণ করা যায়। এগ্রিকালচার সম্পর্কিত কোন বিষয়ে পড়তে কোন টিউশন ফি লাগে না।

সেমিনার শেষে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্ব থেকে শিক্ষার্থীরা জার্মানিতে জীবন যাপনে ব্যয়, পার্টটাইম চাকরির সুবিধা, স্পাউজ ভিসাসহ যাবতীয় বিষয় সম্পর্কে অবহিত হন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}