যশোরের শার্শায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ৩রা ডিসেম্বর) সকালে শার্শা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রতিবন্ধী কল্যান সংস্থা ও নাভারণ প্রতিবন্ধী স্কুলের অয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির।

প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য আশরাফুল আলম বাবু,উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন ও শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানজির খান কনি,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুস সালাম, মোখলেছুর রহমান, ওয়াহেদ আলী,   বাকি বিল্লাহ, পিন্টু, শ্রমিক নেতা শুকুর আলী সহ প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}