আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করে ভারতীয়রা।এ নিয়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে সারা দেশে। টাংগাইলেও আজ (৩ নভেম্বর) বাদ মাগরিব মশাল মিছিল আয়োজন করে টাংগাইলের সাধারণ শিক্ষার্থীরা।

এ মিছিলে যোগ দেয় টাংগাইলের নানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ভারতীয় আগ্রাসন বিরোধী স্লোগানে মুখোরিত হয় টাংগাইল।মিছিল শহরের গুরত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে। এদিকে গতকাল (২ নভেম্বর) টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাত ১০ টায় বিক্ষোভ মিছিল করে মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।ভারতের সাথে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চান সাধারণ জনতা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}