ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, উত্তরের জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জে শীত একটু বেশি পড়ে। এজন্য প্রতিবছর শীতে আমরা এ জেলায় শীতবস্ত্র দিয়ে থাকি। আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন ও সিরাজগঞ্জের একুশে ফোরাম সংগঠনের সদস্যবৃন্দ।
(৪ ঠা ডিসেম্বর) বুধবার সকাল ১০ টায় সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রাহ্মন গ্রাম যমুনা নদীর পাড়ে ২০০ অসহায় মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়। কম্বল নিতে আসা রোকেয়া বেগম নামে এক নারী বলেন, শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। ঠান্ডায় খুব কষ্ট হয়। কম্বল পেয়ে ভালো লাগছ।আর ঠান্ডায় কাঁপতে হবে না। শীতবস্ত্র পেয়ে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন ডু সামথিং ফাউন্ডেশন ও একুশে ফোরামের প্রতি। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দেশের ২৫টি জেলার ২৭টি স্থানে ২ হাজার ৭০০ টির বেশি কম্বল দিয়েছে ডু সামথিং ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন, ডু সামথিং ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম ও তার স্বেচ্ছাসেবক বৃন্দ, একই সাথে সিরাজগঞ্জের সেবা সংগঠন একুশে ফোরামের সদস্য আবির হাসান, শরীফুল ইসলাম, মাহবুব, ইয়ামিন হোসেন, সম্রাট মির্জা, হযরত আলী মীর, শাহাদাত মির্জা সহ প্রমুখ।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}