বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা কমিটির রাজনৈতিক শিক্ষা শিবির বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)বিকেলে গোবিন্দপুর চৌরাস্তা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা আহবায়ক আলাল মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শেখর রায়, উপস্থিত ছিলেন জেলা কমিটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় শ্রমিকদের নূন্যতম বেতন ২০ হাজার টাকা নির্ধারন, পাট কল চিনি কল সহ রাষ্ট্রিয় বন্ধ সকল কলকারখানা চালু, বিনামূল্যে চিকিৎসা সহায়তা, রেশনিং ব্যাবস্থা চালু, ২৪ গনঅভ্যুত্থানে শহীদ শ্রমিক পরিবারের আর্থিক সহায়তা প্রদান,আন্দোলনে আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা ক্ষতিপূরন, অটোরিকশা শ্রমিকদের লাইসেন্স, পুলিশী হয়রানি বন্ধ,বটতলার অটোরিকশা স্ট্যান্ড নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ব হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}