গাইবান্ধায় রেল লাইনে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতেই চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো মেহেদী হাসান (২০) নামের ১ যুবকের।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে গাইবান্ধার সাঘাটার উপজেলার বোনারপাড়া রেললাইনের বোড বাজার এলাকায়।

নিহত যুবক মেহেদী হাসান সাদুল্লাপুর উপজেলার
খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের মিজানুর রহমান আকন্দের ছেলে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ফারাজীপাড়া গ্রামে তার লাশ দাফন করা হয়।

স্বজনরা জানান, প্রায় দুই মাস পূর্বে বিয়ে করেন মেহেদী হাসান। বৃহস্পতিবার বেড়াতে যান তার শ্বশুরবাড়ি বোড বাজারে। পাশেই ছিল রেল লাইন।দিবাগত রাত পৌনে ১০টার দিকে রেল লাইনে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছিলেন মেহেদী হাসান। এরই মধ্যে বোনারপাড়া অভিমুখী রংপুর এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ফারাজিপাড়া গ্রামের এক যুবক ট্রেনের ধাক্কায় মারা গেছে। তার মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}