চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হাফিজুর রহমান সুরুজ (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত সুরুজ ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে। ঘটনার পর থেকেই পরিবারের অন্য পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন।

ককটেল বিস্ফোরণের আলামতও পানি দিয়ে ধুয়ে-মুছে গায়বে করা হয়েছে। স্থানীয়রা জানায়, আহত সুরুজ কিছু ককটেল রোদে শুকানোর জন্য বাড়ির ছাদে ফেলে রাখে। পরে ওইসব ককটেল তিনি সংরক্ষণ করার জন্য ব্যাগে করে নেয়ার চেষ্টা করছিলেন। এ সময় ককটেল বিস্ফোরিত হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}