আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিবর্গ নির্মম হত্যাযজ্ঞের শিকার হন। জাতির এই বীর শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় যশোরে দিবসটি পালিত হচ্ছে। ১৪/১২/২০২৪ সকাল ০৮.৩০ ঘটিকায় জাতির সূর্য সন্তানদের স্মরণে যশোর সদর থানাধীন রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) যশোর, জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, যশোর, জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}