চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এস এম নসরুল কদির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি অধ্যাপক ড. এম শফিকুল ইসলাম।এছাড়া আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বুদ্ধিজীবী চত্বরে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়।
ব্যাতিক্রমী এ চিত্র প্রদর্শনীতে তৎকালীন সময়ের বিভিন্ন সংবাদপত্রে কাটপিস ও আলোকচিত্র উপস্থাপন করা হয়। বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাকাণ্ডের চিত্র দেখে শিক্ষার্থীদের আবেগাপ্লুত হতে দেখা যায়। চিত্র প্রদর্শনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}