যশোরের মনিরামপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা চলছে প্রায় তিন লক্ষ ভোটারের (৪ঠা নভেম্বর-২৪) থেকে শুরু হয়েছে, আগামী ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান থাকবে। মনিরামপুর পৌর সহ ১৭ টি ইউনিয়নে সর্বমোট ২ লক্ষ ৯০ হাজার ৪৯৩ জন কে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে।

মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সকলের সহযোগিতায় স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু করা হয়। তবে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আনছার ভিডিপি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন বলেন আমাদের শ্যামকুড় ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে সকাল ৯.০০ঘটিকা থেকে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রেখে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

মনিরামপুরে শ্যামকুড় ইউনিয়নে কয়েকটি কেন্দ্রের নাম নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,চিনাটোলা দাখিল মাদ্রাসা,লাউড়ী রামনগর কামিল মাদ্রাসা, সুন্দলপুর মহিলা দাখিল মাদ্রাসা,হালসা পাড়দিয়া বহুমুখী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়,শ্যামকুড় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল কেন্দ্র গুলোতে উপজেলার নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাসের আদেশ ক্রমে সকল ভোটারের হাতে তুলে দেওয়া হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র।

এছাড়া মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন কয়েকটি কেন্দ্রের নাম গোপালপুর স্কুল এন্ড কলেজ,মাছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভরতপুর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা।

উপজেলার নেহালপুর ইউনিয়নের কেন্দ্র হলো নেহালপুর স্কুল এন্ড কলেজ,বালিধা পাঁচাকড়ি দাখিল মাদ্রাসা,টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও টেকারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা দুর্বাডাঙ্গা ইউনিয়নের কেন্দ্র হলো দুর্বাডাঙ্গা বিডি মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়,খাটুয়াডাঙ্গা মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার ইউনিয়ন কেন্দ্র হলো মনোহরপুর কাছারী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনোহরপুর ইউনিয়ন পরিষদ।

সকলের সার্বিক সহযোগিতায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্র গুলোতে ও উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন মনিরামপুর উপজেলার প্রতিটি ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সঠিক ভাবে পৌঁছে দিতে স্থানীয় ইউপি সদস্যের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। স্মার্ট আইডি কার্ড বিতরণের জন্য ২৮ জন সদস্য নিয়ে একটি টিমকে গঠন করে সকল ভোটারের হাতে স্মার্ট আইডি কার্ড পৌঁছে দেয়া হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}