যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালানসহ গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষ্যে ১৪/১২/২০২৪ বিকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোঃ রাশেদুজ্জামান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর (পূর্বপাড়া) গ্রামের মোঃ ফুলছুদ্দিনের ছেলে পলাতক আসামী মোঃ মাসুম বিল্লাহ ওরফে আশিক(২৬), এর বসত বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় চলছে।
এমন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ রাশেদুজ্জামান বিষয়টি যথাযথ কতৃপক্ষকে অবহিত করে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পলাতক আসামী মাসুম বিল্লাহ এর বসতঘরের খাটের নিচ হতে ০৮(আট) কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যায়।
পলাতক আসামী মাসুম বিল্লাহ এবং অজ্ঞতনামা একজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}