রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে যশোর-চুকনগর মেইন সড়কের চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার খড়কী এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান(৪৮) ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুর ইসলাম (১৮)।

মণিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশাবুল ইসলাম নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চালকিডাঙ্গা গ্রামের ইমন(২০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি দ্রুতগামী দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালকীডাঙ্গা এলাকায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হযেছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}