শীতের হিমেল বাতাস, কুয়াশার মধ্যে ছড়িয়ে পড়া আলোর স্নিগ্ধতা, আর চারপাশে চুপচাপ নিস্তব্ধতা, যখন একথাও বলা যায় না—সময় থেমে গেছে, তখনই গ্রামীণ জীবনের এক অন্তরঙ্গ চিত্র ফুটে ওঠে চায়ের আড্ডায়। যেখানে গ্রামীণ জীবন, ঘরোয়া আড্ডা, এবং চায়ের স্নিগ্ধ স্বাদ একাকার হয়ে ওঠে। শীতের সকালে একটু খানি উষ্ণতা পেতে ঘর থেকে বেরিয়ে এসে, চায়ের টেবিলে বসে একে অপরের সঙ্গে গল্পগুজব করার মধ্যে যেন কোনো এক অজানা সুখ।
এ যেন চায়ের কাপ হাতে, হাস্যরসে গাঁথা আড্ডায় মেতে উঠা। এ সময় সবার কথা যেন হয়ে উঠে এক একটি গল্প। প্রতিটি উল্লাসিত মুখে যেন সময়ের সব ভার নেমে আসে। এ জীবনে সময়ের মূল্য অনেক, কিন্তু কিছু মুহূর্ত এমনও আসে, যখন সময় থেমে থাকে—চায়ের কাপের মধ্যে একটু চুমু প্রশান্তির অনুভূতি। এ যেন গ্রামীণ জীবনের এক বিশেষ চিত্র—যেখানে কোনো এক সকালে, শীতের বাতাসে মিলেমিশে থাকা মানুষের হাসির শব্দ যেন বাতাসের সঙ্গী হয়ে যায়।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}