চট্টগ্রামের চন্দনাইশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়ন পশ্চিম বাইনজুরী মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নিজ বাড়ির প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে আগত নারী পুরুষ সকলের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার চেকআপ করে মেডিকেল ক্যাম্পে অংশগ্রহনকারী ডাক্তারবৃন্দ রোগীদের প্রেসক্রিপশন প্রদান করছেন। ইতোমধ্যে প্রায় তিনশত রোগী চিকিৎসা নিয়েছেন। সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন সহযোগিতা করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প প্রাঙ্গণে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মুজিবুল আহসান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর সুযোগ্য নাতী গাজী ইসলামাবাদী। মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান হাসানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ফরিদুল আলম তৌহিদ।

স্বাগত বক্তব্য রাখেন মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা নওশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম, বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ, জিয়াউর রহমান তালুকদার, মানবতার সেবায় আমরা সংগঠনের সভাপতি ইলিয়াছ তালুকদার, পশ্চিম বাইনজুরী সমাজ পরিচালনা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য জানে আলম সাইফু, গাউসিয়া কমিটি বাংলাদেশ বরমা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাজী ফেরদৌসুল আলম, বাইনজুরী বয়েস ক্লাবের সভাপতি রিয়াদ বিন কাশেম, প্রগতিশীল ফাউন্ডেশনের সভাপতি মো: বোরহান উদ্দিন, গণতান্ত্রিক ছাত্রদলের চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: শাকেল ও মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}