ফরিদপুর চরভদ্রাসনে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে পাল্লা দিতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ক‌লেজ ছাত্র হাসিবুল হাসান (২০) ওরফে আশরাফুল মন্ডল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আশরাফুলের মৃত্যু ঘটে।

মারা যাওয়া আশরাফুল চরভদ্রাসন সরকারি কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাত্র এবং চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়‌নের বিএস ডাঙ্গী গ্রা‌মের মোশারফ হোসেন মন্ডলের ছেলে। চার ভাই বোনের মধ্যে আশরাফুল সবার ছোট। আহত‌ দুজনকেই প্রাথমিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেয়া হয়েছে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে চরভদ্রাসন থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল।

এ সময় একটি অন্যটির সঙ্গে লাগলে রাস্তার পাশের গাছের সাথে আশরাফুলের সজোরে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

নিহতের বন্ধু নওশাদ আহম্মেদ জানান, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুরে এমআরআই করার পর তাৎক্ষণিক ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান আশরাফুল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গাফ্ফার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল নামে একটি ছেলে মৃত্যুর বিষয়ে শুনেছি। ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে মারা গিয়েছে। নিহতের পরিবারের কেউ এই বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}