শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বারে ইমাম ও মুয়াজ্জেনদের সঙ্গে মতবিনিময় এবং শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় ৫০০ ইমাম ও মুয়াজ্জিনের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বক্তব্য বলেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব। দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন।

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে। যেন কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগাতে না পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘু রয়েছে তারা এদেশে সবচেয়ে বেশি নিরাপদ। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবো।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক মো: কাজী নাছির, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ, দেবিদ্বার উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও দেবীদ্বার উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}