গাইবান্ধায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীসহ লুকাস মুরমু (৩০) নামের এক ব্যক্তি নিহত হবার খবর পাওয়া গেছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বনফুল হোটেল এলাকা ও সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় পৃথকভাবে এ দু’টি দূর্ঘটনা ঘটে।

নিহত অজ্ঞাত ওই নারীর পরিচয় জানা যায়নি তবে
লুকাস মুরমু উপজেলার সাপমারা ইউনিয়নের চামগাড়ী এলাকার হোপনা মুরমু’র পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী অজ্ঞাতনামা একটি ট্রাক চাপা দিলে লুকাস মুরমু (৩০) ঘটনাস্থলেই মারা যায়।

অপর দিকে, একই দিন ভোরে শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাতনামা অপর একটি ট্রাক চাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী ঘটনাস্থলেই মারা যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার মধ্যে সড়ক পারাপারের সময় দুর্ঘটনা ঘটতে পারে। পরিবারের দাবির প্রেক্ষিতে লুকাস মুরমু’র লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুর্ঘটনায় ওই নারীর মাথা পিষ্ট হওয়ায় তার কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}