ব্রাক্ষণবাড়িয়ায় ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিমরাইকান্দি দক্ষিণ বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।

২২ ডিসেম্বর রোজ রবিবার সকাল ১০ টায় সদর উপজেলার শিমরালকান্দি দক্ষিণ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব হাবিবুর রহমান রতন।

প্রধান অতিথি: ডা: শওকত হোসেন ( সাবেক তত্ত্ববধায়ক ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল এবং ইউনাইটেড কেয়ার ইন্সটিটিউট অফ মেডিকেল টেকনোলজি এর সম্মানিত প্রিন্সিপাল) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: মনিরুল আলম ( সাধারণ সম্পাদক :রোটারি ক্লাব অফ ব্রাহ্মনবাড়িয়া)
আলহাজ্ব আব্দুর রহিম ( সাবেক ১১ নং ওয়ার্ড কমিশনার) ফিরোজ আহমেদ সাহেব ( শিমরাইলকান্দি এর বিশিষ্ট সমাজসেবক)
শেখ সাদী সুমন ( সাংবাদিক প্রতিষ্ঠিতা একতা ব্লাড ব্যাংক)
ফয়সাল আহমেদ সাহেব ( সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মনবাড়িয়া ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি)অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহাদ আল জিসান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন বার্ষিক ফলাফল অনুষ্ঠানে অভিভাবক যারা আছেন। তাদের উদ্দেশ্য একটা অনুরোধ আপনাদের ছোট সোনামোনিদের হাতে স্মার্ট ফোন ডাস মোবাইল দিবেন না। তাদের আগামী সুন্দর ভবিষ্যৎ টা নষ্ট করবেন না।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}