এনায়েতপুরের রূপসী মিফতাহুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা’র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় এতিমখানা ও মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থীর মাঝে একুশে ফোরামের সহযোগিতায় ও ডু সামথিং ফাউন্ডেশন এর অর্থায়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সারাদেশে এখন খুবই শীত চলছে। তাছাড়া গ্রাম এলাকায় শীতের মাত্রা অধিক। মাদ্রাসার অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করেন। প্রচণ্ড শীতে তাদের কষ্ট হয়।

এজন্য তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি ও মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম, গোলাম হোসেন গোলাপ,মোঃ জ্বনাব আলী সহ মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী প্রমুখ।

কম্বল উপহার পেয়ে সহায়তাকারী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে নতুন কম্বল উপহার পেয়ে খুশি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}