সদরপুর উপজেলার ২ নং আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারীর বিরুদ্ধে ভি,ডব্লিউ, বি এর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়নের হানিফের ডাঙ্গী নিবাসী সোনিয়া আক্তারের নামে ২০২৩ সালের শুরুতেই কার্ড ইস্যু হয়। কার্ডটি সোনিয়ার হাত পর্যন্ত না পৌছালেও এই পর্যন্ত প্রতি মাসেই চাল উঠে সোনিয়ার নামেই।
এই ব্যাপারে ইউ,পি সদস্য সোলাইমানকে প্রশ্ন করা হলে তিনি জানান, সোনিয়ার কার্ড সোনিয়াকে দেওয়ার জন্য আমি চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম, চেয়ারম্যান আমার অনুরোধ রাখেন নি। এ দিকে ভি,ডব্লিউ,বি এর চাল উত্তোলন কালে কার্ড হোল্ডারের নিজ নামে করা একাউন্টে টাকা জমা রাখার নিয়ম থাকলেও সোনিয়ার নামে কোন টাকা জমা হয় নি সংশ্লিষ্ট ব্যাংকে(অগ্রনী এজেন্ট ব্যাংক)।
ব্যাংকে টাকা জমা হয় নি,কার্ড হোল্ডারের হাতের ছাপ নাই, অথচ মাষ্টার রুলে চাল পরিশোধ হল কেমনে, জানতে চাইলে ইউপি প্রশাসনিক কর্মকর্তা কোন যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন নি।শুধু সোনিয়া ই নয় এরকম প্রায় ত্রিশ জন সুবিধা ভোগীর চাল আত্মসাতের অভিযোগ এই পরিষদের চেয়ারম্যান এর নামে।
এ ছাড়াও বাল্য বিবাহে সহযোগিতা শিশুদের বয়স বাড়িয়ে একাধিক জন্ম নিবন্ধন প্রদান সহ নানাবিদ আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।নৌকা প্রতীকে নির্বাচিত এই চেয়ারম্যান এর বিরুদ্ধে আর্থিক দূর্নীতি সহ নানাবিধ কারনে পরিষদের ১০ সদস্য স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব দাখিল করলেও অদৃশ্য শক্তির দাপটে কোন ব্যবস্থা নেন নি তৎকালীন ইউ,এন,ও।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}