নীলফামারীর ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। সচিবালয়ে আগুন লাগায় উপদেষ্টা আসিফ  ঢাকায় ফিরে গেলে তার অনুষ্ঠানে যোগদান করা সম্ভব হয়নি।

তার অনুপস্থিতিতেই বৃহষ্পতিবার(২৬ডিসেম্বর)সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে ১৫০জন শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ওসি আরিফুল ইসলাম,পিআইও আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক সাম সজীব, ডোমার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন,মোহাম্মদ শরীফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}