২য় গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম আংশগ্রহণ করে সাফল্যের সাথে ০৭ টি স্বর্ণ, ০১ টি রৌপ্য ও ০২ টি তাম্র পদক অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

গত অক্টোবর মাসের ৯ তারিখে ২য় গোজু রিউ ই কাতা প্রতিযোগিতাটি ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে ২০টি দেশ আংশগ্রহণ করে।

রাজশাহী শিক্ষা বোর্ডের টিমের পদকপ্রাপ্ত খেলোয়াড়গণ হচ্ছে, স্বর্ণ পদকপ্রাপ্ত শেখ মাহমুদুন নবী তুষার, মো. ফরিদ হোসেন, মো. রুবেল খান, মোসা. ফাতেমা, মোসা. সোমা খাতুন, নূর মোহাম্মদ সাদ ও অনিরুদ্ধ ঘোষ অনি। রৌপ্য পদকপ্রাপ্ত মো. জীবন রানা। তাম্র পদকপ্রাপ্ত মো. পারভেজ হোসেন ও অরিদম ঘোষ রুদ্ধ। সহকারী কোচ তন্ময় ঘোষ সুজন ও কোচ শেখ মাহমুদুন নবী তুষার।

উক্ত খেলার রানারআপ ট্রফি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবিরসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণের হাতে বিজয় ট্রফি তুলে দেন ক্রীড়া অফিসার ও উপসচিব প্রশাসন মো. ওয়ালিদ হোসেন, সহকারী ক্রীড়া অফিসার ও পিএস মো. হাসান আলী, কোচ শেখ মাহমুদুন নবী তুষার ও তন্ময় ঘোষ সুজনসহ খেলোয়ারবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মো. জিয়াউল হক, সিনিয়র সিষ্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মোহা. দুরুল হোদা, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী।

রাজশাহী শিক্ষা বোর্ডের টিম আয়োজক কমিটি ও বাংলাদেশের আয়োজক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নুরু উদ্দীন চৌধুরী রানাকে কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}