চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ওয়াইফাই সংযোগের লাইনের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে।রুবেল রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রুবেল পেশায় একজন মোটর মেকানিক। রানিরহাট বাজারে কেবিএস কনভেনশন সেন্টারের পাশে মদিনা ট্রেডিং নামে তাদের একটি মোটর পার্টসের দোকান আছে। ঐ দোকানে সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের তার টানতে দোকানের টিনের ছালের ওপর উঠে রুবেল। সংযোগ কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে যায় সে। সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় রুবেলের। পরে সেখান থেকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}