গাইবান্ধায় দেশীয় বন্দুকসহ সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি জনতার হাতে আটক। অতঃপর পুলিশে সোপর্দ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চর খোলাবাড়ি গ্রাম হতে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার খোলাবাড়ি গ্রামে
ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সাইফুল ইসলামকে দেশীয় বন্দুকসহ হাতেনাতে আটক করে পরে পুলিশে সোপর্দ করা হয়। সে ডাকাত দলের অন্যতম সদস্য।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, সাইফুল ইসলাম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}