কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহত হয়েছেন। নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজন সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পরে গিয়ে অসুস্থ হয়ে পরে।পরে তার সহযোদ্ধারা তাকে উলিপুর উপজেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আমাদের অফিসারদের ম্যাধমে জানতে পেরেছি ধাক্কাধাক্কির ঘটনায় একজন মাটিতে পড়ে গিয়ে মারা গেছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}