আমি প্রেমকে বিশ্বাস করি
তবে প্রেমিকাদের নয়,
কারন তাদের মনে প্রেম নেই
এখনের তারাতো ডিপফেইক আর যত নয়-ছয়।
বিশ্বাস করো প্রেম বলতে কিছু নেই
সেই কবে প্রেম বাজারে বিকে গেছে,
তারপর থেকে শুধু সময়ক্ষেপণ
আর প্রেমটা অযাচিত দরে ঠেকেছে।
বলো কড়ির দামে যে
সময় বেঁচে অনুভূতি বেঁচে,
তার কাছে কি আর
একবিন্দুও প্রেম আছে?
আমি প্রেমকে বিশ্বাস করি
তবে প্রেমিকাকে নয়,
কারন তাদের কাছে শুধু
সময় আছে তবে প্রেম নয়।
আজকাল এমনিইতো হয়
আমরা শুধু প্রেম খুঁজি,
আসলে নিখাঁদ ভালোবাসা কি
এর কতটুকুই বা আমরা বুঝি।
কোন প্রেম সোর্সের মতো
মিশনে হঠাৎ কাজে লাগে,
আবার কোন প্রেম
এসেটের মত যাকে চলনে বলনে শয়নে স্বপনে লাগে।
কোন প্রেম লবনের মতো
আবার কোন প্রেম চিনির মতো,
আসলে মত যতো প্রেমটাও
ঠিক ওরকম, হাজার বর্ণের মত বর্ণিল।
কখনও কখনও
জানোতো প্রেমটা কেমন যেন,
ধূসর-ঝাপসা আবার
কিরকম কেমন যেন ভাষাহীন।
প্রেমটা আসলে
একেকজনে একেকরকম,
কেউ বা হয়তো ওভাবে চায়
কেউ বা আবার এরকম।
সবার সব প্রেমতো হয় না
আবার কারোর কোন প্রেমই হয় না,
বিষয়টা এমনই
তাই বলে কি মানুষ বাঁচে না।
জানোতো কারোর কারোর কাছে
প্রেম মানে লিভটুগেদার,
কারোর কারোর কাছে সোয়াপিং
কারো কাছে আবার পূজনীয় কিংবা আরাধ্য।
আসলে কি জানো
প্রেম শালা একটা রাবিশ,
এইটার জন্ম দিছিলো
নিশ্চিত কোন এক খবিস!