ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ ওবায়দুর রহমান (৩৩) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট গ্রামের খামারকান্দি এলাকা থেকে তাকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৫৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত ওবায়দুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।তাকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}