দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ। চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়নের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী। চাঁপাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা। সঞ্চালনা করেন দেশ টিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক ও আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান রাজাবাবু সহ সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন রুবেল, তথ্য ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ অনিক দেওয়ান, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম,  গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আক্তার, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা । এছাড়া উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন রাজধানীর বাংলামোটরে সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালিয়ে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম (শফিক) ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক আতোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি বসির হোসেন খানের উপর সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায়। এ ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক না কেন,  জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবী জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}