জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর রবিবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস “উল্কা-৪”-এ শিক্ষার্থীদের উপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীবৃন্দ সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতংকিত হয়।
শিক্ষার্থীদের উপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ ভাই গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।
তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনকে দাবি জানাই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমি প্রথমেই এই ঘটনার নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও মেধাবীদের ক্যাম্পাস।
পূর্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে এরকম হামলার ঘটনার কথা শুনেছি। ঐসময় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিষয়গুলোর স্থায়ী সমাধান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জানালেও তৎকালীন প্রশাসন আওয়ামী ফ্যাসিবাদের অংশ থাকায় তারা কখনোই তা কর্ণপাত করেনি।
কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের আন্দোলনের ফসল ও গণতান্ত্রিক বাংলাদেশের অংশ বলে মনে করি।সে কারণে তাদের উপর আমাদের প্রত্যাশা থাকবে যে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে,তা হোক ক্যাম্পাসের ভেতরে অথবা বাইরে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}