চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহবাজপুর ইউনিয়ন কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকের সাথে চার্জার ভ্যানের সংঘর্ষে আরিফ আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।  নিহত যুবক শিবগঞ্জ উপজেলার চককিতী  ইউনিয়নের মহদেবপুর গ্রামের বুদ্ধু আলীর ছেলে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২.৩০ মিমিটের সময় উপজেলার ট্রাক টার্মিনাল এলাকায় সামনে এ ঘটনা ঘটে।  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জে থেকে ছেড়ে আসা একটি ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে অপর দিক থেকে সোনামসজিদের থেকে পেঁয়াজ বোঝাই একটি ভ্যান আসছিল এমন সময় ভ্যানের চাপ ভেঙ্গে যাওয়ার কারণে ভ্যানটি মিডিল রাস্তার দিকে ঝাকি দেয় এ সময় ট্রাকটি চাঁপা দিয়ে পালিয়ে যাই সোনামসজিদের দিকে পালিয়ে যাই। ট্রাকটি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 22-3506 । শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া আরও জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}