টাংগাইলে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন ও আজাদ সন্ধ্যা ২০২৫ আয়োজিত হয়েছে। আজ (২ জানুয়ারি, ২০২৫) দুপুর ২ টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, টাংগাইলে শুরু হয় এই সম্মেলন।

উপস্থিত ছিলেন শেখ মাহবুবুর রহমান নাহিয়ান,এস এম কামরুল ইসলাম,আকরাম আলী,রেজাউল করীম,মাওলানা ফয়জুল করীম,শাহিনুর রহমান শাহিন,আসাদুজ্জামান বাবু,আখিনুর মিয়া,মাওলানা রইছ উদ্দীন,মাওলানা আব্দুল হামিদ,মাওলানা ইসমাইল হোসেন, এইচ এম সেলিম হোসাইন,মুহাম্মাদ শহিদুল ইসলাম।কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হয় এই আয়োজন।

সভাপতির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ টাংগাইল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম।উপস্থাপনা করেন শেখ রাফি।টাংগাইলের ইসলামি ছাত্র আন্দোলনের নানান উপজেলার দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।বক্তব্য রাখেন মাকসুদ আল নাজির, আখিনুর মিয়া,মাওলানা ইসমাইল হোসেন,মাওলানা আব্দুল হামিদ,মুহাম্মদ শাহিনুর রহমান,এস এম কামরুল ইসলাম প্রমুখ।সম্মেলন শেষে নাসিদ পরিবেশন করেন নাসরুল্লাহ, ইকবাল মাহমুদ কলরব এবং তার টিম।উৎসব মুখোর পরিবেশে শেষ হয় এই সম্মেলন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}