গোসল করতে নেমে (বিষ খালি নদীর সংলগ্ন খালের) পানিতে ডুবে তাসফিয়া (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি ) দুপুর বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তালবাড়ি বলাইবুনিয়া গ্রামে, বিষ খালি নদীর সংলগ্ন খালের এই ঘটনা ঘটে।তাসফিয়া হোসনাবাদ কদমতলার খলিলুর রহমানের মেয়ে, এবং ঢাকায় পঞ্চম শ্রেণির ছাত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানা যায়, আনুমানিক দুপুরে ১ টার দিকে তার মায়ের সাথে তালবাড়ি বলাইবুনিয়া গ্রামের খালে গোসল করতে যায় তাসফিয়া। এ সময় খালের পানিতে ডুব দেওয়ার পর যখন সে উঠেনি, তখন তার সঙ্গে থাকা তার মা মোসা শারমিন তাকে খুঁজতে থাকে।
পরে সে খুঁজে না পেলে চিৎকার দিয়ে লোকজন জড়ো করে,এরপরে স্থানীয় জনগণ, ১৫ থেকে ২০ জন খালের পানিতে নেমে খোঁজাখুঁজি করার পরেও তাসফিয়ার সন্ধ্যান মেলে না,পরে ডুবুরী ও স্থানীয় জনগণ দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত খোঁজাখুঁজি করার পরে রাত সাড়ে দশটার দিকে পানির ভিতর থেকে তার মরদেহ খুঁজে পায় স্বজনরা।