জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে নজরুল তীর্থ পরিদর্শনে আসেন আমেরিকা প্রবাসী গবেষক ও উদ্যোক্তা, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেটিকাটের নজরুল গবেষণায় নিয়োজিত নজরুল এনডোমেন্টের কার্যনির্বাহী সদস্য সৈয়দ টিপু সুলতান।

বৃহস্পতিবার  সকাল ১১.০০ টায় তিনি নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছান। এসময় তাকে নজরুল স্টাডিজ ইন্সটিটিউটের ডেপুটি পরিচালক মো: রাশেদুল আনাম ও ইন্সটিটিউটে গবেষণারত গবেষকরা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান নজরুল তীর্থে।

পরবর্তীতে নজরুল ইন্সটিটিউটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত কিছু পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন তিনি। উক্ত মতবিনিময় সভায় আমেরিকায় নজরুল গবেষণার মাধ্যমে নজরুলকে কিভাবে বিশ্বব্যাপী সমাদৃত ও পরিচিত করা যায় যেসব সম্পর্কে সার্বিক ধারণা দেন এবং সে ব্যাপারে গবেষকদের একটি সম্যক রোডম্যাপ প্রদান করেন। এছাড়া ৭৫ বছর বয়সে তার নানাবিধ অর্জন ও সফলতার কথা তুলে ধরেন অনুষ্ঠানে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের সঙ্গে।

এরপর নজরুল স্টাডিজ ইন্সটিটিউটসহ নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের করেন তিনি। ক্যাম্পাসের প্রকৃতিক ও গঠনগত সৌন্দর্য তাকে নানাভাবে মোহিত করে। তারপর ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারও করেন তিনি। পরবর্তীতে উপাচার্য, ইন্সটিটিউটের ডেপুটি পরিচালক মো রাশেদুল আনামসহ একটি মধ্যহ্নভোজের মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসই শাখার পরিচালক ড. মো. শাহাবুদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের নানাবিধ বিভাগের গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}