গাইবান্ধার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ জনবল নিয়োগ সুনিশ্চিতসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতা ব্যানারে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতনু সাহা, জেলা ছাত্রশিবিরের আরিফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাকিল, ছাত্র প্রতিনিধি মো. ফিহাদুর রহমান দিবস, নিরব মিয়া প্রমুখ।

বক্তারা ২৫০ শয্যা হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অবকাঠামো সুনিশ্চিত, রোগীর খাবারের গুণগত মান নিশ্চিত, বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি জারি রাখার দাবি জানান।

সেইসাথে অসাধু সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম দুরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ১০টি আইসিইউ শয্যা স্থাপনেরও দাবি জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}