মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, বরিশালের নবম কমিটি গঠিত হয়েছে।এই কমিটিতে মির্জাগঞ্জস্থ বরিশালের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কাজ করবে। নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত হাসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম সাগর সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম মাহমুদ,নজরুল ইসলাম , জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।পরিচালনা পর্ষদ এর উপস্থিত ছিলেন সোহান মাহমুদ এনং হাসানুল বান্না তামিম।

উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশাল এর ম্যানেজার মোশারেফ হোসেন।এছাড়াও পুরাতন ও নতুন কমিটির সদস্য বৃন্দরা। কমিটিতে আরও রয়েছেন সাংগঠনিক সম্পাদক সাব্বির শিকদার, দপ্তর সম্পাদক :তানভীর খান রাফি, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, কোষাধ্যক্ষ:রাকিবুল ইসলাম রাতুল। এছাড়াও সহ-সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সহ -দপ্তর সম্পাদক, সহ প্রচার সম্পাদক, সহ -কোষাধ্যক্ষ পদে সহ বিভিন্ন পদে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবে। নতুন কমিটি শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের সমস্যা ও চাহিদার প্রতি মনোযোগ দেওয়া, এবং সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ করার পরিকল্পনা ব্যক্ত করেছেন।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর জন্য কাজ করবে। মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন ভবিষ্যতে ক্রীড়া ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং শিক্ষামূলক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্য রেখেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}