ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে বেকুদিয়ে মাটি কেটে বিক্রি চলছে।

উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের শেখ পাড়া নামক স্হানে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন আওয়ামী লীগ নেতা কাবুল নামে ভেকু ও গাড়ির ভাড়া করা মালিক।গত বছর সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নে বিভিন্ন স্হান থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করছে এই মাটি ব্যবসায়ী কাবুল মিয়া। এবছর বর্ষা শেষ হওয়ার পরই আবার নতুন করে মাটি কেটে বিক্রি করছেন।

বড় খারদিয়া শেখ পাড়া রকন ডাক্তার এর ছেলে ফারুক মিয়া ও রিজু খার যোগসাজশে মালেক শেখ এর বাড়ির পাশে নদীর পাড়ের মাটি কেটে দিন রাত চলছে মাটি বিক্রি। গ্রামীণ সড়ক দিয়ে হু হু করে চলছে মাটি বোঝাই ট্রলি গাড়ি। মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন জায়গায়। খারদিয়া – ফুলবাড়িয়া ব্রীজ পার হয়ে ফুলবাড়িয়া বাজারের গলি রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রলি গাড়ি ছুটে যাচ্ছে বাঙ্গরাইল, বারখাদিয়া গ্রামে।

মাটি বোঝাই ট্রলি গাড়ির চাকায় গ্রামীণ সড়ক গুলো নষ্ট হচ্ছে। কাদা মাটি সড়কে পড়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।পথচারীরা পায়ে হেটে যেতে অসুবিধার সৃষ্টি হয়। কৃষি জমি রক্ষার্থে সড়ক বাচাতে জরুরি ভাবে এসকল অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।মাটি ব্যবসায়ী কাবুল মিয়া বলেন আমার ভেকু আমার গাড়ি আমি মাটি কেটে নিচ্ছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}