শীতে কাঁপছে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অসহায় মানুষদের একটু উঞ্চতা দিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সংগঠনটির শার্শা উপজেলার শাখার উদ্যোগে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১০জানুয়ারী) সকাল ১০ টায় নিজস্ব কার্যালয় শার্শার বাগআঁচড়া ও নাভারনে সাত শতাধিক মানুষের মধ্যে এ কম্বল ও চাদর বিতরণ করা হয়।কম্বল ও চাদর বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

তিনি বলেন,জামায়াতে ইসলামী সব সময় মানবতার কল্যাণে কাজ করে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে আজকের এই শীতবস্ত্র বিতরণ।আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আগামীতে আমরা যাতে আরো বেশি দিতে পারি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের কাছে সেই সহযোগিতা ও দোয়া কামনা করছি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. হাবিবুর রহমান।

এসময় শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান, সেক্রেটারি  জাহাঙ্গীর আলম সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}